January 23, 2026, 7:25 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

ক্যান্সার রোধে কাঁকরোল

ক্যান্সার রোধে কাঁকরোল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কাঁকরোল। জনপ্রিয় একটি সবজি। বৈজ্ঞানিক নাম Momordica cochinchinensis। এর আদি উৎস ভিয়েতনাম হলেও চাষ হয় প্রায় কম-বেশি সব দেশেই। বাংলাদেশেও পাওয়া যায় সবখানেই। নানাবিধ পুষ্টিগুণের কারণে একে ‘স্বর্গীয় ফল’ও বলা হয়ে থাকে। শরীরকে সুস্থ রাখতে কাঁকরোল খাওয়া উচিত। কাঁকরোলের কিছু বিশেষ গুণের দিক তুলে ধরা হলো পাঠকদের জন্য।

-গর্ভবতী মাদের জন্য কাঁকরোল বেশ উপকারী। গর্ভাবস্থায় অনেক মাদের স্নায়ুবিক ত্রম্নটি দেখা দেয়। কাঁকরোলে থাকা ভিটামিন বি ও সি স্নায়ুবিক ত্রম্নটি হতে বাধা দেয়।

– শুধু কাঁকরোল নয় এর শেকড়ের রস আদার সঙ্গে খেলে শ্বাসকষ্ট দূর হয়।

-কিডনির পাথর নির্মূলে দুধের সঙ্গে কাঁকরোল বাটা উপকারী।

– কাঁকরোল খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

-কাঁকরোলে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান থাকে। যা শরীরে ক্যান্সারের ঝুঁকি কমায়।

– কাশি নিরাময়ে কাঁকরোল বাটা কুসুম গরম পানিতে মিশিয়ে খাওয়া যেতে পারে।

-কাঁকরোলে পাওয়া যায় বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, লিউটেইন। ত্বকে বার্ধক্যের ছাপ মুছতে তাই সবজিপ্রেমীরা কাঁকরোল খান নিয়মিত।

-কাঁকরোলে আছে ভিটামিন এ। যা দৃষ্টিশক্তিকে মজবুত রাখে।

– কাঁকরোলে প্রচুর আয়রন, ভিটামিন সি ও ফলিক অ্যাসিড থাকে। তাই অ্যানেমিয়ার প্রতিহত করে কাঁকরোল।

– অতিরিক্ত কোলেস্টেরেল কমায় কাঁকরোল।

– কাঁকরোলে সেলেনিয়াম, মিনারেল এবং ভিটামিন থাকে। যা নার্ভাস সিস্টেমের ওপর গুরম্নত্বপূর্ণ প্রভাব রাখে। তাই বিষণœতা দূর করতেও কাঁকরোল খাওয়ার পরামর্শ দেয়া হয়।

তথ্যসূত্র : ইন্টারনেট

Share Button

     এ জাতীয় আরো খবর