April 13, 2026, 8:22 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতন ও হত্যাকান্ড বন্ধের দাবিতে রাজশাহীতে মুসল্লিদের বিক্ষোভ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নির্যাতন ও হত্যাকান্ড বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) ২০২০ ইং দুপুরের দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ইমাম ও ওলামা মাশায়েখ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথকভাবে এই প্রতিবাদ কর্মসুচি পালন করেন।
জুমার নামাজের পর সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা সাহেব বাজার জিরোপয়েন্টে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ইমাম ও ওলামা মাশায়েখ এর শীর্ষ নেতা মাওলানা আইয়ুব আলী শেখ।
এরপর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন, দলটির রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি তাজুল ইসলাম খান।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এরা সমাজের শত্রু। তাই কোনো ধরনের শীথিলতা না দেখিয়ে অবিলম্বে ধর্ষকদের বিচার সম্পন্ন করতে হবেও জোর দাবি জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর