April 22, 2026, 3:08 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ডেঙ্গুতে আরো তিন মৃত্যু, হাসপাতালে ৭১২

অনলাইন ডেস্ক:-

mostbet

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৭১২ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়

এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ৭১২ জনের মধ্যে ঢাকায় ৪৯৯ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২ হাজার ৪১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ২০ হাজার ২৩৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৭৫২ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ জনের।

এদিকে গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এটি এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু।

Share Button

     এ জাতীয় আরো খবর