April 7, 2026, 4:03 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রংপুর উপজেলার কাউনিয়ায় চিকিৎসা না পেয়ে হাসপালের সামনে বাচ্চা প্রসব

রংপুর ব্যুরো
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় গত শুক্রবার ২৩শে সেপ্টেম্বর  দুপুর ১২টার দিকে চিকিৎসা নিতে আসা এক নারীর চিকিৎসা না পেয়ে হাসপাতালের সামনে বাচ্চা প্রসবের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে বেপক সারা পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মা ও শিশু টিকে চিকিৎসার জন্য  ভর্তি ও নিবির পরিচর্যা করছে। জানাগেছে কাউনিয়া উপজেলা পার্শ্ববর্তী উপজেলা পীরগাছার অন্নদানগর চালনিরপাড় গ্রামের সাগর মিয়ার স্ত্রী রিতু আক্তার (২০) শুক্রবার গর্ভাবস্থায় কাউনিয়া সরকারি  স্বাস্থ্য কমপেলেক্সে   চিকিৎসা নিতে আসেন। কিন্তু মেডিকেলের কর্তব্যরত নার্স তাদের বলে এই রোগির ডেলিভারী এখানে হবে না রংপুর নিয়ে যেতে হবে।  বাধ্য হয়ে  রুগির স্বজনরা রোগীকে রংপুর নিয়ে যেতে এ্যাম্বুলেন্স খুঁজতে থাকে কিন্তু পরবর্তী  তার ব্যাথা উঠে এবং হাসপাতাল চত্তরের রাস্তায় তার বাচ্চা প্রসব হয়ে যায়। সে একটি ফুটফুটে ছেলে বাচ্চা জন্ম দেয়। এরপর বিষয়টি নিয়ে ব্যপক সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মা-ও সন্তানের চিকিৎসা প্রদান করছে। অনেকই মন্তব্য করেছে এই হলো সরকারী হাসপালের চিকিৎসা সেবার চিত্র। এব্যাপারে স্বাস্থ্য  কর্মকর্তা ডাঃ মীর হোসেন জানান আমি বিষয়টি জানান পর পরই ব্যবস্থা গ্রহন করেছি। তাদের  চিকিৎসা দেয়া হচ্ছে। মা  ও বাচ্চা এখন ভাল আছে। নার্সদের কোন গাফিলতা থাকলে সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর