April 7, 2026, 6:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গরমে স্বস্তি দেবে ড্রাগন শরবত

অনলাইন ডেস্কঃ

প্রচণ্ড গরমে জনজীবন অনেকটাই নাজেহাল। এই গরমে শরীরে আরাম দেয় পানি কিংবা ঠাণ্ডা তরল পানীয়। গরমের নানা ধরণের রসালো ফল পাওয়া যায়। 

তরমুজ, আনারস ও আমের শরবত খেলে আরামও পাওয়া যায়। সেই তালিকায় রাখতে পারেন ড্রাগন ফলের শরবত। গরমে এক ড্রাগন ফলের শরবত আপনার ক্লান্তি নিমিষেই দূর করবে। এটি শরীরে পানিশূন্যতাও দূর করে। যা স্বাস্থ্যকরও বটে। চলুন তবে জেনে নেয়া যাক গরমে আরাম পেতে ড্রাগন ফলের শরবত তৈরির রেসিপিটি-

mostbet

উপকরণ: ড্রাগন ফল একটি, চিনি এক কাপ, লবণ স্বাদ মতো, লেবুর রস এক চা চামচ, পুদিনা পাতা পাঁচটি, পরিমাণ মতো ঠাণ্ডা পানি, বরফ কয়েক টুকরা।

প্রণালী: প্রথমে ড্রাগন ফল ভালোভাবে ধুয়ে নিন। এবার উপরের খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন। এবার একে একে সব উপকরণ মিশিয়ে ব্লেড করে নিন। ব্লেড করা হয়ে গেলে গ্লাসের বরফ কুচি দিয়ে শরবত ঢেলে পরিবেশন করুন মজাদার ড্রাগন ফলের শরবত।

Share Button

     এ জাতীয় আরো খবর