December 17, 2025, 10:10 am

সংবাদ শিরোনাম
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে কলেজ ছাত্র তাহসিন হত্যার পলাতক আসামী গ্রেফতার শিশু সাজিদের বাবা আমি বিচার চাই, আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি সিলেট বিভাগের কোন আসনে সহকারি রিটার্নি কর্মকর্তার দায়িত্বে কারা হাদির ওপর হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার এক যুগ পর মৌলভীবাজার চেম্বারে পূর্ণাঙ্গ নির্বাচন: নেতৃত্বে নতুন ভারসাম্য জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক

সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বিএনপি চোখে দেখে না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:-

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। সরকারের অনেক উদ্যোগের ফলে প্রান্তিক মানুষ এখন তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। সরকারের এমন উন্নয়নমূলক কার্যক্রম বিএনপি চোখে দেখে না।

বুধবার সকালে তৃতীয় পর্যায়ে ৪ বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন দেখার জন্য বিএনপিকে কমিউনিটি ভিশন সেন্টারে এসে চোখের ছানি দূর করতে হবে।

তিনি বলেন, এই সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এছাড়া কমিউনিটি ভিশন সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অনন্য এক নজির স্থাপন করেছে। গত ২০ বছর আগে দেশে অন্ধত্বের হার ছিল ৪৫ শতাংশ; কিন্তু বর্তমানে তা কমে মাত্র ১ শতাংশে নেমে এসেছে, যা আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম।

Share Button

     এ জাতীয় আরো খবর