March 11, 2026, 1:08 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

মাত্র ৩০ মিনিটে রান্না করুন ‘চিকেন রাইস’

ঘরে যদি থাকে চিকেন, কিছু সবজি, আর চাল তাহলে আর বাইরের খাবার অর্ডার করতে যাবেন কেন? মাত্র আধা ঘণ্টায় ঘরেই রান্না করুন চিকেন রাইস।

এই রেসিপিটি বানানো যেমন সহজ তেমনই সুস্বাদু।  সব বয়সের মানুষ এই খাবার পছন্দ করে থাকে।এছাড়াও চিকেন এমন একটি খাবার যা বেক করলে, ভাজলে, সসে মেশালে টেস্ট বেড়ে যায়। ভারতীয় ভাত-মাংসের কম্বিনেশনের সাথে আমরা অভ্যস্ত।কিন্তু এই রেসিপি একটু অন্য স্বাদের। এতে ব্যবহৃত হয়েছে একগুচ্ছ সবজি।

প্রথমে পরিমাণ মতো চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। এভাবে ২০ মিনিট রাখার পর সেই ভিজিয়ে রাখা চাল সিদ্ধ করতে দিন। চাল সিদ্ধ হওয়ার পাশাপাশি  মাংসটাও তৈরি করে নিন। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর একটি প্যান গরম করে তাতে অল্প পরিমাণে তেল দিন। এরপর একে একে আদা-রসুন পেস্ট ও মুরগির টুকরোগুলো দিয়ে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে হালকা রান্না হতে দিন। ততক্ষণ একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর কেটে নিন।

এরপর প্যানে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে দিন। হালকা ভেজে নিয়ে একে একে সয়া সস, রেড চিলি সস ও সুগন্ধের জন্য মিহি করে কাটা লেবুর খোসা দিয়ে দিন। এবার এইসব উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে স্বাদমতো নুন দিয়ে কোনো ভালো পাত্রে ঢেলে নিন।

Share Button

     এ জাতীয় আরো খবর