March 25, 2026, 10:35 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ জনসেবা পার্টি (বাজপা) চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া

 ডা. মোঃ ইকবাল হাসান সরকার :  বাংলাদেশ জনসেবা পার্টি (বাজপা) ও জাতীয় জনজোট (১২ দলীয় রাজনৈতিক জোট) এর চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া ও তার পুত্র আসিনুল ইসলাম ভূইয়া ফুয়াদ গত ২৭ জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক ১২.৪০ মিনিটে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড থেকে অটো রিকসায় আসার পথে মাদানী নগর মাদ্রাসার সন্নিকটে ১০ (দশ) তলার সামনে, উল্টা দিক থেকে একটি ট্রাক হঠাৎ এসে ঘুরতে গিয়ে জোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো রিকসায় গুরুতর আহত হয়।
গত ২৭ জুলাই বৃহস্পতিবার প্রথমে ঢাকা মেডিক্যাল ও তারপরে দিবাগত আনুমানিক রাত ১টার দিকে পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক। ড. নজরুল ইসলাম ভূঁইয়া পঙ্গু হাসপাতালে নতুন বিল্ডিং এর ৭ম তলা ৭২৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ড. নজরুল ইসলাম ভূঁইয়ার কোন অপারেশন হয় নাই বলে জানা যায়।
তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর নিকট তার রোগ মুক্তির জন্য বিশেষভাবে দোয়া কামনা করেছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর