April 6, 2026, 11:33 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

mostbet

মাদারীপুর জেলার শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উদ্যেগে জুলাই বিপ্লবের ঘোষনাপত্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১’ই জানুয়ারী) সকালে শিবচর পৌর এলাকা মুক্ত মঞ্চ এলাকা থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য মোঃ রাকিব হাসান। এসময় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শিবচর উপজেলা শাখার সদস্য মোঃ রিয়াজ রহমান, মোঃ শাকিল খান, মহিউদ্দিন মাতুব্বর,রাজু আহমেদ,আবু বক্কর সিদ্দিকী,রুবেল, হৃদয়, ইরান,মাফিন রহমান,ডি এম আরিফসহ স্থানীয় নেতারা।

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোঃ রাকিব হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা চাই ৪৭ এবং ৭১ এর ন্যায় ২৪ এর যে গনঅভ্যুত্থান হয়েছে এটা সাংবিধানিক একটা দলিল আকারে থাকবে। কারন ২৪ এর গনঅভ্যুত্থানে ২ হাজার মানুষ শহীদ এবং ২৬ হাজার লোক আহত হয়েছে। এটা যদি সাংবিধানিক দলিল আকারে যদি না থাকে তাহলে আগামী ছয় মাস বা এক বছর পরে মানুষ ভুলে যাবে কেন গন অভুথান হয়েছিল। আমরা চাই ২৪ এই অভ্যুথানটা সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক ৪৭ এবং ৭১ এর ন্যায় এবং মানুষ যে দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিলো প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরন হোক এবং আমরা প্রত্যেকটি মানুষের কাছে দ্বারে দ্বারে লিফলেট
বিতরণ করছি আমরা জানতে চাই জনগন কি চাচ্ছে।

আমরা চাই রাজনৈতিক দর বন্দোবস্ত তৈরি হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মাধ্যমেজাতীয় নির্বাচনের আগে দেশে গনতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসীবাদী রাষ্ট্র কায়েম করতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর