April 9, 2026, 4:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

mostbet

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিক ও দালাল চক্রের ৫ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকা থেকে আটক করা হয় তাদের। এসময় তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক),একটি প্রাইভেট কার, একটি মোটরবাইকও জব্দ করা হয়। আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়া পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দীন (২৭), বাজার পাড়া এলাকার মো. আব্দু রহিমের ছেলে মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২), খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনুমিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ এলাকায় অভিযান পরিচালনা বিজিবি। এসময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মিয়ানমারের নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী ৫ বাংলাদেশি দালালকে আটক করে বিজিবি। এছাড়া একই সময়ে তাদের ব্যবহৃত একটি ডাম্পার (মিনি ট্রাক) একটি প্রাইভেট কার ও একটি মোটরবাইক জব্দ করা হয়। স্থানীয়রা আরও জানান, আটক দালাল চক্রটি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মিয়ানমারের নাগরিকদের আলীকদমের সীমান্ত গহিন পাহাড়ি পথে বাংলাদেশে অনুপ্রবেশের সহায়তা করে আসছিল। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশব্যাক করানো ও আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

উল্লেখ্য: ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানে কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্ক মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর