January 21, 2026, 2:48 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত কমিটি বাতিল করার দাবী

মশাহিদ আহমদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত কমিটি বাতিল করে পুনরায় কমিঠি ঘোষনার দাবী জানিয়েছেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ১ম যুগ্ন আহবায়ক সৈয়দ ফয়ছল আহমদ। তিনি জানান- কোন প্রকার যাচাই-বাঁচাই ছাড়াই যোগ্য ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে গত ৭ জুন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল স্বাক্ষরিত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্য বিশিষ্ট কমিঠি ঘোষনা করেন। কমিঠিতে যোগ্য ও ত্যাগী কোন নেতাকে রাখা হয়নি। কেন্দ্রের নির্দেশনা ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এর পরামর্শে দলের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এবং আজ পর্যন্ত আছি। অনেক নির্যাতন, জেল-জুলুম ও হয়ানীর শিকার হতে হয়েছে। কিন্তু কেন্দ্র আমাকে কিংবা নির্যাতিত কোন নেতাকে মূল্যায়ন করেনি। কোন প্রকার আলোচনা ছাড়াই এ কমিঠি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অতি শ্রীঘ্রই এ কমিঠি সংশোধনের জোর দাবী জানাচ্ছি। উল্লেখ- গত ৭ জুন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল স্বাক্ষরিত স্বাগত কিশোর দাস চৌধুরী সভাপতি , শাম্মির হাবিব চৌধুরী রবি সিনিয়র সহ-সভাপতি, সাধারন সম্পাদক জি.এম মোক্তাদির রাজু, যুগ্ম সম্পাদক- আব্দুল হাই পিপলু ও সাংগঠনিক সম্পাদক- আব্দুল হান্নানসহ ৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষনা করেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৮ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর