March 11, 2026, 1:39 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

মোবাইল ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি নয়

মোবাইল ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি নয়

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকার বেশি রাখা যাবে না। আগামী বছরের শুরু থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক আজ এক নির্দেশনায় এ সীমা বেঁধে দিয়েছে। এর বেশি পরিমাণ টাকা থাকলে তা ৩১ ডিসেম্বরের মধ্যে কমিয়ে আনতে বলা হয়েছে।

এর ফলে যেকোনো মোবাইল ব্যাংক হিসাবে তিন লাখ টাকা পর্যন্ত রাখা যাবে। বিকাশ, রকেট, ইউক্যাশ, এম ক্যাশসহ মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া সব হিসাবেই গ্রাহকেরা এ পরিমাণ টাকা জমা রাখতে পারবেন।
বর্তমানে গ্রাহকেরা প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন। এ ছাড়া দৈনিক দুই দফায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা জমা করা যায়। অন্যদিকে মাসে ৫০ হাজার টাকা ও দৈনিক ১০ হাজার টাকা উত্তোলন করা যায়। বর্তমানে দেশে তিন কোটি সক্রিয় মোবাইল ব্যাংক হিসাব রয়েছে, তবে নিবন্ধিত গ্রাহক রয়েছে ৫ কোটির বেশি। গত অক্টোবরে এ হিসাবের মাধ্যমে ২১ হাজার ৫৪৯ কোটি টাকা লেনদেন হয়েছে।
এদিকে মোবাইল ব্যাংকিং-সেবায় এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আন্তসংযোগ সেবা আগামী জুনের মধ্যে চালু হবে। এর ফলে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবে। পাশাপাশি দ্রুতই সরকারের সামাজিক ভাতা মোবাইল ব্যাংক হিসাবে যাবে। তবে যেসব মোবাইল ব্যাংকের ব্যাংক হিসাব রয়েছে, তারাই কোর ব্যাংকিং সল্যুশন থেকে এ সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা গত ২৬ অক্টোবর এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর