April 2, 2026, 10:55 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

পার্বতীপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু।

 

আমজাদ হোসেন, পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে কলেজ পড়ুয়া ছাত্র দিপক চন্দ্র দাসের (১৯) এর গলায় রশি দিয়ে আত্যহত্যা চেষ্টা, অবশেষে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৭ টায় তার নিজ বাড়ির সয়ন কক্ষের ছাদের বর্গায় গলায় রশি দিয়ে আত্যহত্যা করার চেষ্টা করলে পরিবারের লোকজন তার গরগরানি শব্দ পেয়ে তাকে জীবিত অবস্থায় তার গলার ফাঁস কেটে নিচে নামিয়ে মোটরসাইকেল যোগে নিকটস্থ পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

দিপক চন্দ্র (১৯) উপজেলার মম্মথপুর ইউনিয়নের তাজ নগর জেলে পাড়ার মঙ্গলু দাসের বড় ছেলে। সে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজে অধ্যায়নরত। দিপক ২০২৩ সালের চলমান এইচ এস সি পরিক্ষার একজন পরীক্ষার্থী তার বাকি ৩ টি পরিক্ষা দেয়ার পূর্বেই দিপক চন্দ্রের এই মৃত্যুর ঘটনা ঘটে।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার এস আই দীনেশ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হল পরিদর্শন করে জানান, পরিবার বা পাশ্ববর্তী লোকজনের কোনপ্রকার অভিযোগ নেই বলে তিনি জানান, ওনার দেখামতে সে নিজেই আত্যহত্যার চেষ্টা করেছিল তিনি জানান এদিকে প্রথমিক সুরত হাল দেখে সুনে প্রথমিক পর্যায়ে এটাই তার ধারনা।

ল্যাম্ব হাসপাতালে মডেল থানার উপ-পরিদর্শক হাফিজ মোঃ রায়হান’র নিকট ঘটনা জানতে চাইলে দিপকের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন,
এলকাবাসী বা পরিবারের কোন প্রকার অভিযোগ না-থাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দুইজন ওয়ার্ড সদস্যদের উপস্থিতিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হাতে হস্তান্তর করেন।
এ বিষয়ে থানায় একটি ইউ ডি মামলা হবে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর