April 6, 2026, 7:32 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

mostbet

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ০০:০৫ ঘটিকা হইতে ০১:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৫,১৩,০০০/- (পাঁচ লক্ষ তেরো হাজার) টাকা মূল্যের ১০ (দশ) কেজি গাঁজা ও ৭১ (একাত্তর) বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মামুন হোসেন (২৭), পিতা-মোঃ জুলহাস ২। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত রহিম মিয়া ও ৩। মোঃ রায়হান হোসেন (২৭), পিতা-মোঃ জামির হোসেন, সর্বসাং-কাঁচপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Share Button

     এ জাতীয় আরো খবর