January 21, 2026, 4:19 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ভারতীয় দলে অটোরিকশাচালকের ছেলে!

ভারতীয় দলে অটোরিকশাচালকের ছেলে!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

 

ক্রিকেট থেকে তাঁর প্রথম আয় মাত্র ৫০০ রুপি। কিন্তু সেই আয়টাই যে ২ কোটি ৬০ লাখে পরিণত হবে, সেটি কি সে সময় ভেবেছিলেন মোহাম্মদ সিরাজ? গত ফেব্রুয়ারিতে আইপিএল নিলামে ২ কোটি ৬০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছিল তাঁকে। ভাগ্য খুলে যাওয়া যাকে বলে, সেটার শুরু তখন থেকেই। আইপিএলে দুর্দান্ত খেললেন, বলে গতি দিয়েও মুগ্ধ করলেন সবাইকে।

ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ হলো, সেই সিরাজেরই স্বপ্ন পূরণ হতে চলেছে ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন হায়দরাবাদের এই তরুণ ক্রিকেটার।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সিরাজের সুযোগ পাওয়াটা যথেষ্ট বড় ঘটনাই। পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার সেরা উদাহরণ এটি। অটোরিকশাচালক বাবার ছেলেÑক্রিকেটকেই বেছে নিয়েছিলেন পরিশ্রমের ক্ষেত্র হিসেবে। সেই জায়গায় তিনি উতরে গেছেন। আইপিএলের নিলামে তো আর রাস্তা থেকে উঠে আসেননি। রীতিমতো পরিশ্রম করেই ২ কোটি ৬০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন; ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা সেই পরিশ্রমেরই পুরস্কার।

নিজেকে ধাপে ধাপেই গড়ে তুলেছেন সিরাজ। প্রথমে খেলেছেন হায়দরাবাদ অনূর্ধ্ব-২২ প্রতিযোগিতায়। এরপর সৈয়দ মুশতাক আলী ট্রফি, বিজয় হাজারে ও রঞ্জি ট্রফি হয়ে এবার আইপিএলে। ভারতীয় দলে ডাক পাওয়ার স্বপ্নটাও এখন দিগন্তে উঁকি দিতে শুরু করেছিল আইপিএল নিলামের সময়ই, ‘টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা শুরুর সময় থেকেই আমি নিজে নিজেই সবকিছু শিখেছি। এখন এক পা, এক পা করে এগিয়ে যাচ্ছি। টেনিস বল দিয়ে ব্লক হোলে বল করা শিখেছি। এরপর একটা একটা করে ধাপ পেরিয়েছি। আমার মিশন কিন্তু ভারতীয় জাতীয় দলই।’

স্বপ্ন পূরণের পর সিরাজ আজ নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তবে এ তো কেবল শুরু জীবনের নতুন অধ্যায়ের। ভালো খেলে জাতীয় দলে আসন পাকা করাই এখন তাঁর লক্ষ্য। তা ছাড়া ওয়ানডে, টেস্ট দলেও তো জায়গা করে নেওয়া চাই! সূত্র: পিটিআই।

Share Button

     এ জাতীয় আরো খবর