December 5, 2025, 9:53 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

ঐতিহবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:

যুব সমাজকে মাদকমুক্ত ও ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতে জামালপুরের সরিষাবাড়ীতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘমারা ঐক্য পরিষদের আয়োজনে বাঘমারা বিদ্যালয় মাঠে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি হাডুডু টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে শত শত নানা বয়সী মানুষ বাঘমারা প্রাথমিক বিদ্যালয়ের এসে ভিড় জমায়। করতালির দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন খেলা দেখতে আসা দর্শকরা। আর হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়ে তুলে শিশু-কিশোররা।

উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় ধনবাড়ি মুশুদ্দির জাকারিয়া পরিবহন বনাম কাজিপুর মনসুরনগর দল অংশ নেয়। এতে মনসুরনগর কাজিপুর বিজয়ী হন।

Share Button

     এ জাতীয় আরো খবর