December 5, 2025, 9:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

রোনালদোর সামনেই এবার ‘মেসি মেসি’ স্লোগান

রোনালদোর সামনেই ‘মেসি মেসি’ স্লোগান

 স্পোর্টস ডেস্ক

 ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম  |  অনলাইন সংস্করণ
76Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
রোনালদো
Advertisement

প্রতিপক্ষের মাঠে খেলতে নামলেই লিওনেল মেসির নামে স্লোগান শোনায় অভ্যস্ত হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এজন্য মেজাজ হারাতেও দেখা যায় পর্তুগিজ সুপারস্টারকে।

তবে সৌদি প্রো লিগে শুক্রবার ভিন্ন এক রাত ছিল তার জন্য। নেইমার বিহীন আল হিলালের বিপক্ষে তার দল আল নাসর ৩-০ গোলে হেরেছে। ম্যাচ শেষে ‘মেসি মেসি’ স্লোগান শুনতে হয়েছে রোনালদোকে। তবে এবার আর তিনি মেজাজ হারাননি!

নেইমারের দল আল হিলালের হয়ে জোড়া গোল করেন সার্বিয়ান তারকা আলক্সান্দার মিত্রোভিচ। অন্য গোলটি তার সার্বিয়া সতীর্থ সের্হেই মিলিনকোভিচ-সাভিচের। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার।

এ মৌসুম দারুণ কাটছে সিআর সেভেনের। গোল করে ও করিয়ে তিনি উড়ছেন। এ মৌসুমে লিগে ১৪ ম্যাচে ১৫ গোল করে রোনালদো শীর্ষে আছেন। কয়েক ম্যাচ পর আল হিলালের বিপক্ষে গোল পাননি ৩৮ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড।

এই হারে ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ল আল নাসর। সমান ম্যাচে দুইয়ে থাকা তাদের পয়েন্ট ৩৪।

Share Button

     এ জাতীয় আরো খবর