April 6, 2026, 6:38 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার,নীলফামারীঃ

mostbet

নীলফামারী জেলা কারাগারে জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বন্দী গত ২৬/১২/২০২৪ তারিখ হতে কারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অদ্য সকাল ১০টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তাকে কারা হাসপাতালে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারা হাসপাতালের সহকারি সার্জনের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ১০ টায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নত চিকিৎসা চলাকালীন সময় কর্তব্যরত চিকিৎসক বেলা ১১ টায় তার মৃত ঘোষণা করেন। জাহিদুল ইসলাম ডিমলা উপজেলার ছাতনাই কলোনির পূর্ব ছাতনাই এলাকার নওশের আলীর ছেলে।

জাহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানার জিআর ১৬৯/১৯ মামলায় গ্রেফতার হয়ে গত ০১ নভেম্বর থেকে কারাগারেই বন্দী ছিলেন, তার হাজতি নং-৩১২৮/২৪।

জেল সুপার মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সুরতহাল ও ময়না তদন্তের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর