March 19, 2026, 2:08 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায়

স্পোর্টস রিপোর্টাসঃ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে সিলেট পর্বের খেলা। এ পর্বের প্রথম দিনের প্রথম খেলায় সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১.৩০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্টাইকার্সের মুখোমুখি হয় রংপুর রাইডার্স।

দলীয় দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে সিলেট স্টাইকার্সের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান। ২০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় ১৩ ওভারে ১ ইউকেট হারিয়ে ১২৯ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট পর্বে এসে যেন পেলো পূর্ণতা। ক্রিকেট ম্যাচ দেখতে ক্রিকেটপ্রেমি সিলেটবাসীর উন্মাদনা চোখে পড়ার মতো। সময় গড়ানোর সাথে সাথে দর্শকদের জোয়ার নামছে। খেলা শুরুর প্রথম দিকে সবুজ গ্যালারিতে দর্শক সংখ্যা কম থাকলেও সময় গড়ানোর সাথে সাথে গ্যালারি পূর্ণতা পাচ্ছে দর্শকে।

প্রায় ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি আজকের ম্যাচে অধিকাংশ গ্যালারিই দর্শকপূর্ণ।

পরিপূর্ণ গ্যালারির প্রতিটি অংশ চার ছক্কায় গ্যালারি ভর্তি দর্শকের চিৎকারে মুখরিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। যেন ক্রিকেটযৌবন ফিরে পায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Share Button

     এ জাতীয় আরো খবর