April 16, 2026, 1:34 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২৮০

কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২৮০

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সেঞ্চুরি করেন অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটা তার ৩১-তম শতরান।  জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৮১ রান।

শুরুতেই দুই ওপেনার শিখর ধাওয়ান (৯) ও রোহিত শর্মা (২০) এবং মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদবের (১২) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ধাওয়ান ও রোহিতের উইকেট নেন ট্রেন্ট বোল্ট। কেদারকে ফেরান মিচেল স্যান্টনার।

৭১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। তবে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় টিম সাউদির বলে পুল করতে গিয়ে কলিন মুনরোর হাতে ক্যাচ দিয়ে আউট হন কার্তিক। এরপর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তিনিও ২৫ রানে ট্রেন্ট বোল্টের বলে আউট হয়ে যান। কোহলি ১২৫ বলে ১২১ রান করে সাউদির বলে আউট হন। শেষদিকে ভুবনেশ্বর কুমার ২৬ রান করেন। বোল্ট ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর