April 17, 2026, 3:13 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

দারুণ হবে গ্রিজমান বার্সায় আসলে

দারুণ হবে গ্রিজমান বার্সায় আসলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আতলেতিকো মাদ্রিদ তারকা অতোঁয়ান গ্রিজমান বার্সেলোনায় যোগ দিলে দারুণ হবে বলে মনে করেন দলটির ডিফেন্ডার সামুয়েল উমতিতি।

দীর্ঘ দিন ধরেই গুঞ্জন, বার্সেলোনায় যোগ দিতে পারেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান। বিশ্বকাপের আগেই তার দল-বদলের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২৭ বছর বয়সী গ্রিজমান বার্সেলোনার জন্য দারুণ একটি চুক্তি হবে বলে বিশ্বাস ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা উমতিতির। তবে জাতীয় দল সতীর্থের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে  কখনও আলাপ-আলোচনা করেননি বলে জানালেন কাতালান ক্লাবটির ৫০ কোটি রিলিজ ক্লজের খেলোয়াড়।

এ ব্যাপারে সাংবাদিকদের উমতিতি বলেন, “গ্রিজমানের সঙ্গে আমার অনেক আলাপ হয়েছে। তবে এ বিষয়ে কোনো কথা হয়নি। আমরা ভিডিও গেম, খাবার-দাবার, অন্যান্য সব বিষয় নিয়ে কথা বলি। কিন্তু এ ব্যাপারে আমাদের কোনো কথা হয় না।”

“সে বড় মাপের খেলোয়াড়। বিশ্বের যেকোনো দলকেই সে সহযোগিতা করতে পারবে। সে এখানে আসলে দারুণ হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর