April 17, 2026, 5:21 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

mostbet

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন অরনখোলা ইউনিয়নের কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫জানুয়ারি) বিকেলে উপজেলার কাকরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান কর্তৃক আগামী দিনে “কৃষকদের উন্নয়নের ভাবনা শীর্ষক” আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অরনখোলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. হাবিবুর রহমান (চান মিয়া)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান( ভিপি শামীম), উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছিম সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক আরশেদ আলী সহ উপজেলা বিএনপি, উপজেলা কৃষকদল ও অরনখোলা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

৯নং অরনখোলা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব মো. আঃ হালিম।

 

Share Button

     এ জাতীয় আরো খবর