April 13, 2026, 2:05 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রোনালদো জিদানের অধীনে খেলতে পেরে গর্বিত

রোনালদো জিদানের অধীনে খেলতে পেরে গর্বিত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রিয়াল মাদ্রিদে জিনেদিন জিদানের অধীনে খেলতে পেরে গর্বিত ক্রিস্তিয়ানো রোনালদো। বৃহস্পতিবার ফরাসি কোচের আকস্মিক বিদায়ের ঘোষণার পর তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পর্তুগিজ তারকা।

রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাঁচ দিন পর হঠাৎ এক সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান জিদান। আড়াই মৌসুমে ক্লাবটিকে ৯টি শিরোপা জেতান তিনি। আর এই সাফল্যের অন্যতম কারিগর রোনালদো। ব্যক্তিগত পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর পর্তুগাল অধিনায়কও দল ছাড়ার আভাস দিয়েছেন।

বিদায়ী কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার লিখেছেন, “আমি আপনার খেলোয়াড় হতে পেরে গর্বিত। সব কিছুর জন্য ধন্যবাদ।”

কোচের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রোনালদোর ক্লাব সতীর্থ অধিনায়ক সের্হিও রামোস, ইসকো, দানি কারভাহালও।

ইনস্টাগ্রামে ইসকো লিখেছেন, “আপনার সঙ্গে কাজ করা এবং আপনার কাছ থেকে শেখাটা সম্মানের।…ঐতিহাসিক কিছু অর্জন করতে আপনি আমাদেরকে সহযোগিতা করেছেন।”

স্প্যানিশ রাইট-ব্যাক কারভাহাল লিখেছেন, “আমাদের কোচ হিসেবে কাটানো আড়াই বছরের জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। এই সময়ে আপনি ছিলেন অবিশ্বাস্য রকমের পেশাদার, আপনার কোচিং দলের সদস্যরাও।”

“আমি একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে আপনার থেকে অনেক কিছু শিখেছি। আপনাকে শুভকামনা জানাই। ধন্যবাদ জিদান।”

Share Button

     এ জাতীয় আরো খবর