April 13, 2026, 2:03 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিশ্বকাপ থেকে বাদ ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টায় ‘নিষিদ্ধ রেফারি’

বিশ্বকাপ থেকে বাদ ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টায় ‘নিষিদ্ধ রেফারি’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ পাতানোর অপচেষ্টায় নিষিদ্ধ রেফারি ফাহাদ আল-মিরদাসিকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলেছে ফিফা।

কিংস কাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন মিরদাসি। আল-ফাইলাসির বিপক্ষে ম্যাচ পাতানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন ফাইনালের আরেক দল আল-ইত্তিহাদের সভাপতি হামাদ আল-সেনায়িকে। এমন  প্রস্তাব পেয়ে হামাদ তা জানিয়ে দেন সৌদি ফুটবল ফেডারেশনকে। পুলিশি হেফাজতে নেওয়ার পর ওই রেফারি সব কথা স্বীকার করেন।

এরপরই ৩২ বছর বয়সী মিরদাসিকে আজীবন নিষিদ্ধ করে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। আর বুধবার ফিফা জানায়, তথ্য প্রমাণের ভিত্তিতে বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য মিরদাসি আর উপযুক্ত নন।

২০১১ সাল থেকে ফিফার হয়ে আন্তর্জাতিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করেছেন মিরদাসি। তার সাথে দায়িত্ব পালনের জন্য মনোনীত সৌদি আরবের অন্য দুই সহকারী রেফারি মোহাম্মেদ আল-আবাক্রি ও আব্দুল্লাহ আল-শালওয়াইকেও প্রত্যাহার করেছে ফিফা।

Share Button

     এ জাতীয় আরো খবর