April 13, 2026, 3:57 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মোস্তাফিজের বিকল্প আবুল হাসান

মোস্তাফিজের বিকল্প আবুল হাসান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পায়ের বুড়ো আঙুলের চোটে পড়ায় সফরের আগমুহূর্তে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। তাঁর বদলি হিসেবে আফগানিস্তান সিরিজে দলে অন্তর্ভুক্ত হয়েছেন আবুল হাসান। চোটে পড়ায় সফরের আগমুহূর্তে মোস্তাফিজুর রহমান ছিটকে গেছেন দল থেকে। বিসিবি গতকাল বিকেলে জানিয়ে দিয়েছে, আফগানিস্তান সিরিজে তাঁর বদলি হিসেবে ভারতে যাচ্ছেন আবুল হাসান।

মোস্তাফিজের জায়গায় কাকে পাঠানো হবে, কাল সিদ্ধান্ত হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের সঙ্গে বৈঠক শেষে দুই নির্বাচক সিদ্ধান্ত নেন, দেরাদুনের কন্ডিশন নিয়ে টিম ম্যানেজমেন্ট যে বার্তা দেবে, সে অনুযায়ী তারা বদলি খেলোয়াড় পাঠাবে। গতকাল বিকেলে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম অনুশীলন করতে নেমেছে বাংলাদেশ। সেখান থেকে বার্তা পাওয়ার পরই বিসিবি জানিয়ে দিয়েছে মোস্তাফিজের বিকল্প হচ্ছেন কে।

আবুল হাসান দলে অন্তর্ভুক্ত হওয়ায় বোঝাই যাচ্ছে দেরাদুনের কন্ডিশন কেমন। এই মুহূর্তে দলে আছেন তিন পেসারÑআবু হায়দার, রুবেল হোসেন ও আবু জায়েদ। শেষ মুহূর্তে অপেক্ষমাণ তালিকা থেকে সুযোগ মিলল আবুল হাসানেরও। বাড়ল পেসারের সংখ্যা। বিসিবির হাইপারফরম্যান্স পেস বোলারদের বিশেষ ক্যাম্পে থাকা এই ২৫ বছর বয়সী পেসার দলে যোগ দেবেন পরশু শুক্রবার। পারফরম্যান্সের বিচারে মোস্তাফিজের জায়গাটা পূরণ করা কঠিন হলেও আবুল হাসানের জন্য এটা বড় সুযোগ। কাল বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কোর্টনি ওয়ালশ বলছিলেন, ‘দুর্ভাগ্য, সে (মোস্তাফিজ) চোটে পড়েছে। তবে তার জায়গায় যে আসবে, তার বড় একটা সুযোগ।’ সুযোগটা নিশ্চয়ই হেলায় হারাবেন না আবুল।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর