April 13, 2026, 2:05 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ছয়টি গুলি করে হত্যা করা হয়েছিল যে ফুটবল তারকাকে

ছয়টি গুলি করে হত্যা করা হয়েছিল যে ফুটবল তারকাকে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র বসেছে বিশ্বকাপের আসর। গ্রুপ লিগ থেকে উঠে পরবর্তী পর্বের জন্য লড়াই করতে তৈরি কলম্বিয়া। ২২ জুন তাদের মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। ঘরের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষ। মাঠ ও মাঠের বাইরে টানটান উত্তেজনা। দুই দেশের সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। সবকিছু ঠিকঠাক চলছে। খেলা শুরু হতেই উভয় দলই আক্রমণ – প্রতি আক্রমণ শুরু করে। খেলার ৩৩ মিনিট পার হওয়ার পরেই ছন্দপতন!

একদিকে জয়ের তাড়না, অন্যদিকে মার্কিন ফুটবলারদের আক্রমণ রুখতে গিয়েই আত্মঘাতী গোল করে বসেন কলম্বিয়ার অধিনায়ক আন্দ্রে এস্কোবার! সেই মুহূর্তে গ্যালারির জুড়ে উল্লাস শুরু হয় আমেরিকানদের; আর ক্ষোভে ফেটে পড়ছেন কলম্বিয়ান সমর্থকরা। শেষে কিনা ক্যাপ্টেনই ধসিয়ে দিল সব। হতাশা কাটিয়ে আবারও লড়াই শুরু করলেন এস্কেবার। কিন্তু কোনোমতেই ভাঙা যাচ্ছিল না মার্কিনিদের রক্ষণ। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় কলম্বিয়া।

ঘটনা এতটুকু হলে ঠিক ছিল। ফুটবল মাঠে আত্মঘাতী গোল নতুন কিছু নয়। কিন্তু কলম্বিয়ার উন্মাদ সমর্থকেরা এরপর যা করলেন, তা স্তব্ধ করে দিল ফুটবল অঙ্গণকে! ওই ম্যাচের ১০ দিন পর ২ জুলাই কলম্বিয়ার মেডেলিন শহরে একটি বারে মন খারাপ করেই মদ্যপান করছিলেন এস্কোবার। কে জানত, সেখানেই তার মৃত্যু অপেক্ষা করছে! সেই পানশালায় আচমকা ঢুকে পড়ে কয়েকজন আততায়ী। প্রকাশ্যে অসংখ্য মানুষের সামনে পরপর ৬টি গুলি করা হয়ে এস্কোবারকে!

সবার সামনেই মাটিতে লুটিয়ে পড়েন এস্কোবার। খুনিরা প্রতিবার গুলি করার সময় ‘গোল’ ‘গোল’ স্লোগান দিচ্ছিল। কাজ শেষ করে তারা নির্বিঘেœ গাড়িতে করে পালিয়ে যায়। দ্রুত এস্কোবারকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ¯্রফে একটি খেলার জন্য জীবন দিতে হবে এটা যেন মানতেই পারছিল না কেউ। মনে করা হয়, মনে করা হয়, এস্কোবারের আত্মঘাতী গোলের কারণে কলম্বিয়ার জুয়াড়িরা ওই ম্যাচে প্রচুর টাকার বাজি হেরে যায়। দেশে ফিরতেই তারাই খুন করেছিলো এই ছিমছাম খেলোয়াড়কে।

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর