March 15, 2026, 5:38 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ফরাসি ওপেনে শারাপোভার দুর্দান্ত প্রত্যাবর্তন

ফরাসি ওপেনে শারাপোভার দুর্দান্ত প্রত্যাবর্তন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

২০১৫ পর প্রথমবার ফরাসি ওপেনে ফিরলেন শারাপোভা। দীর্ঘ ৩ বছর পর তার প্রত্যাবর্তনটা হলো দুর্দান্ত। মঙ্গলবার মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে ডাচ কোয়ালিফায়ার রিচেল হোগেনক্যাম্পের বিপক্ষে তিন সেটের লড়াই জেতেন মাশা। ৬-১,৪-৬,৬-৩ লড়াইয়ে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছন রুশ সুন্দরী গত বছর বিতর্কের কারণে শারাপোভাকে ওয়াল্ডইড কার্ড এন্ট্রি দেয়নি উদ্যোক্তরা। কিন্তু এবার ২৮ নম্বর হিসেবে রোলাঁ গারোর কোর্টে নামেন তিনি। দ্বিতীয় রাউন্ডে শারাপোভা ক্রোয়েশিয়ার ডোনা ভেকিকের বিপক্ষে কোর্টে নামবেন। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী চলতি মাসের শুরুতে রোমে সেমিফাইনালে পৌঁছে নির্বাসন কাটিয়ে প্রথমবার  র্যাংকিংয়ের সেরা ত্রিশে নিজের জায়গা পাকা করেন।  রোলাঁ গারোয় সোমবার প্রথম রাউন্ডের মাচে নেমেছিলেন মাশা। মাত্র ২৪ মিনিটে প্রথম সেট জিতে নেন রুশ সুন্দরী। কিন্তু দ্বিতীয় সেট জিতে দারুণভাবে ম্যাচে প্রত্যাবর্তন করেন রিচেল হোগেনক্যাম্প। সোমবার বৃষ্টির জন্য ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় রাফায়েল নাদালের মতো শারাপোভার ম্যাচও মঙ্গলবার ফের শুরু হয়।

 

Share Button

     এ জাতীয় আরো খবর