April 13, 2026, 12:55 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টেস্টে টস থাকছে, আইসিসির সিদ্ধান্ত

টেস্টে টস থাকছে, আইসিসির সিদ্ধান্ত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়েছে, টেস্টে টস থাকছে না। শীঘ্রই আইসিসি এমন সিদ্ধান্ত পাশ করতে যাচ্ছে। তবে আইসিসি জানিয়ে দিয়েছে টেস্টে টস থাকছে। মুম্বাইয়ে আইসিসির ক্রিকেট কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি একথা জানিয়েছে। বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, টেস্টে স্বাগতিক দেশের স্বাধীনতা থাকবে সিদ্ধান্ত নেয়ার। তবে শেষ পর্যন্ত অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি মুদ্রা নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ধারণের সিদ্ধান্তই বহাল রেখেছে। বৈঠক শেষে আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘সফরকারী দলকে স্বয়ংক্রিয়ভাবে টস উপহার দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করেছে কমিটি। কিন্তু এটা মনে হয়েছে, টস টেস্ট ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।’  আইসিসির প্রধান নির্বাহী কমিটির কাছে পয়েন্ট ব্যবস্থা সংস্কারের সুপারিশও করেছে ক্রিকেট কমিটি। তাদের যুক্তি, সিরিজ জয়ের জন্য নয়, বরং প্রতিটি ম্যাচের জন্য পয়েন্ট থাকা উচিত। মুম্বাইয়ে এই সভা থেকে আরও কিছু সুপারিশ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, বল টেম্পারিংয়ের জন্য কঠোরতর শাস্তির বিধান রাখতে হবে এবং ক্রিকেটারদের মধ্যে ‘শ্রদ্ধার সংস্কৃতি’ পুনঃস্থাপন করতে হবে।

 

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর