April 13, 2026, 11:32 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রিয়াল ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো!

রিয়াল ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো!

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর হঠাৎ করেই দল-বদলের আভাস দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে কিয়েভে উৎসবের রাতে এ কথা বলা ঠিক হয়নি বলে মানছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

শনিবার ইউক্রেনের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় শিরোপা জেতে রিয়াল। আর প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েন ৩৩ বছর বয়সী রোনালদো।

ইতিহাস গড়ার ম্যাচে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি পর্তুগাল অধিনায়ক। তবে আলোচনায় এসেছেন ম্যাচের পর এক টেলিভিশন সাক্ষাৎকারের জন্য। বিন স্পোর্টসকে দেওয়া ঐ সাক্ষাৎকারে রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দেন রোনালদো।

ইউরোপ সেরার মঞ্চে ক্লাবের ত্রয়োদশ শিরোপা জয়ের রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলা ঠিক হয়নি বলে পরে জানান রোনালদো।

“আমি বলেছিলাম, তবে আমার এটা বলা উচিত হয়নি। কিন্তু কিছু একটা ঘটতে চলেছে।”

“এটা উপযুক্ত সময় নয়। কিন্তু সত্যিই বলেছিলাম। আমি এক সপ্তাহের মধ্যে কিছু একটা বলব। কারণ সমর্থকরা আমাকে সব সময় সমর্থন করেছে এবং তারা আমার হৃদয়ে।”

তবে নিজের কথার জন্য অনুতপ্ত নন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও আগামি মৌসুমে রিয়াল থাকছেন- এই নিশ্চয়তা দিচ্ছেন না রোনালদো।

“আমি কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না। আমি কিছু লুকাচ্ছি না। আগামি কিছু দিনের মধ্যে আমি কথা বলব।”

Share Button

     এ জাতীয় আরো খবর