April 14, 2026, 12:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নারী ক্রিকেটার গ্রেফতার ১৪ হাজার ইয়াবাসহ

চট্টগ্রাম প্রতিনিধিঃ

mostbet

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ১৪ হাজার ইয়াবাসহ এক নারী ক্রিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নাজবীন খান মুক্তা (২৩)। রবিবার ভোর পাঁচটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তা ময়মনসিংহের ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়ের কাজলের মেয়ে। বর্তমানে ঢাকার ৩/১ সেগুন বাগিচার বাসিন্দা। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আনসার দলের নিয়মিত ক্রিকেটার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান শ্রেণিতে ভর্তি হলেও অনিয়মিত হওয়ায় তার ভর্তি বাতিল হয়। এরপর থেকে তার পড়ালেখা আপতত বন্ধ রয়েছে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান, গ্রিনলাইন পরিবহনের একটি এসি বাসযোগে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে শাহ আমানত সেতুর গোল চত্বরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মুক্তার ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা জানান, তিনি প্রায়ই কক্সবাজার যাওয়া-আসা করতেন। অনেকটা নিয়মিতই ইয়াবা বহন ও পাচারকাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। কক্সবাজারের নাহিদ নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি ঢাকায় তার সহযোগী রিপনকে সরবরাহ করত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মুক্তার সহযোগীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি প্রণব।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর