April 13, 2026, 5:49 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা সেভিয়াকে উড়িয়ে

স্পোর্টস ডেস্কঃ
লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ইনিয়েস্তাদের আগুন ঝরানো পারফরমেন্সে সেভিয়াকে উড়িয়ে দিয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোর ফাইনালে ৫-০ গোলের জয় পেয়েছেন ভালভার্দের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই সেভিয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকে বার্সেলোনা। কয়েকটি ভালো সম্ভাবনা তৈরি হলেও ১৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান সুয়ারেজ। গোলমুখে বাড়ানো কুতিনহোর বল সেভিয়ার জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার। ৩১ মিনিটের মাথায় জর্দি আলবার ব্যাকহিল গিয়ে পড়ে মেসির পায়ের কাছে। জোরালো শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। প্রথমার্ধেই ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজই।
 দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গোল উত্সবে নাম লেখান ইনিয়েস্তা। এরপরেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। তাই শেষ গোলটি করার সুযোগ দেয়া হয় কুতিনহোকে। পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ভুল করেনি এই ব্রাজিলিয়ান তারকা।
প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর