April 14, 2026, 1:39 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ছাতকে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ সামাজিক সংগঠন ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ও সিংচাপইড় এলিভেন স্টার ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, তরুণ সমাজসেবী আবদুর রহমান, রাসেল আহমদ, সাংবাদিক হেলাল আহমদ, দক্ষিণ ছাতক যুব উন্নয়ন সমিতির সভাপতি ফখরুল হোসেন, সিংচাপইড় এলিভেন স্টার ক্রিকেট ক্লাবের সাবেক সহ-সভাপতি এমরান আহমদ, সাবেক খেলোয়ার আকতার হোসেন সুমন, ব্যবসায়ি খলিলুর রহমান (মাছুম) ও যুব সংগঠক মো. জাকারিয়া। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, খেলোয়ার ইমন আহমদ। এসময় সাবেক ফুটবলার আবদুল হক, ব্যবসায়ি মাখন মালাকার, শাহজাহান, বাবুল আহমদ, খেলা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাজুর আহমদসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভাশেষে স্ট্যাম্পে বল ছুড়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে গোল্ডেনফার্স্ট ক্রিকেটক্লাব রাউলীর মুখোমুখি হয় সিক্সস্টার ক্রিকেটক্লাব সিংচাপইড়। এতে গোল্ডেনফার্স্ট ক্রিকেটক্লাব ৩৫ রানের ব্যবধানে জয় লাভ করে। গোল্ডেন ফাস্ট ক্রিকেটক্লাবের পক্ষে সর্বোচ্চ ৫০রান সংগ্রহ করেন মিজানুর রহমান ও সর্বোচ্চ ৩উইকেট সংগ্রহ করেন এনামুল হক। সিক্সস্টার ক্রিকেটক্লাবের পক্ষে সর্বোচ্চ ২৯রান সংগ্রহ করেন পাবেল আহমদ ও সর্বোচ্চ ১টি করে উইকেট সংগ্রহ করেন পারভেজ আহমদ ও পাবেল আহমদ। গোল্টেনফার্স্ট ক্রিকেটক্লাবে যারা খেলেছেন, মো. হোসাইন, মিজানুর রহমান, এনামুল হক, রুমেল আহমদ, সুমন আহমদ, ইমন আহমদ ও মো. রাজু। সিক্স স্টার ক্রিকেট ক্লাবে যারা খেলেছেন, পারভেজ আহমদ, পাবেল আহমদ, সাজুর আহমদ, হোসেন আলী, ইকবাল হোসেন ও নুরুল হোসেন।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর