January 21, 2026, 2:59 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

অদ্ভুত মিল আমির-জুনায়েদের হ্যাটট্রিকে

স্পোর্টস ডেস্কঃ

mostbet

দুজনের হ্যাটট্রিকের মধ্যে এমন অদ্ভুত মিল খুব বেশি চোখে পড়ে না। তাই লাহোর কালান্দার্সের বিপক্ষে জুনায়েদ খানের হ্যাটট্রিকটি যতটা না ক্রিকেটীয় কারণে মনোযোগ টানছে, তার চেয়ে অনেক বেশি অবাক করছে সবাইকে। পাকিস্তান সুপার লিগের প্রথম হ্যাটট্রিকম্যান মোহাম্মদ আমিরের হ্যাটট্রিকের সঙ্গে যে রয়েছে এর অবিশ্বাস্য মিল।

১. দুজনই বাঁহাতি পেসার: পিএসএলের প্রথম আসরে (২০১৬) হ্যাটট্রিক করেন মোহাম্মদ আমির। ওই সময় তার বয়স ছিল ২৩ বছর। সবে স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। হ্যাটট্রিক করেই দোর্দণ্ড প্রতাপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই বাঁহাতি স্পিডস্টার। বোলিংয়ের ধরনে জুনায়েদ খানও বাঁহাতি।

২. একই ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হ্যাটট্রিক করেন আমির। সেটি ছিল লিগ পর্বের ম্যাচ। সেই গ্রুপ পর্বের ম্যাচে সেখানেই হ্যাটট্রিক করলেন জুনায়েদ।

৩. একই দিন: এ মিল সত্যিই অবিশ্বাস্য। পবিত্র জুম্মার দিনে হ্যাটট্রিক করেছিলেন আমির। ৫ ফেব্রুয়ারিও ছিল শুক্রবার। ঠিক একই দিনে হ্যাটট্রিক করলেন জুনায়েদ।

৪. প্রতিপক্ষ একই: পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টির প্রথম আসরে লাহোর কালান্দার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আমির। ওই আসরে সেটি ছিল লাহোরের প্রথম ম্যাচ। একই দলের বিপক্ষে হ্যাটট্রিক করলেন জুনায়েদ। এবারের আসরেও এটি ছিল দলটির ওপেনিং ম্যাচ।

৫. একই অধিনায়কের অধীনে: মোহাম্মদ আমিরের হ্যাটট্রিকটি ছিল অধিনায়ক শোয়েব মালিকের অধীনে। তার নেতৃত্বেই টানা তিন বলে তিন উইকেট নেয়ার নজির গড়লেন জুনায়েদ।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর