April 13, 2026, 8:58 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঝালকাঠিতে কলেজছাত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

ঝালকাঠিতে কলেজছাত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

 

ঝালকাঠিতে এক কলেজ ছাত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. বজলুর রহমান চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দ-িত মেহেদী হাসান ওরফে দুদু মিয়া (২৯) নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের আবদুর খালেকের ছেলে। একই সঙ্গে আসামিকে দশ হাজার টাকা অর্থদ- অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ-ও দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানিয়েছেন। মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি বরিশাল বিএম কলেজের অনার (স্নাতক) তৃতীয় বর্ষের ছাত্রী তিমির গ্রামের শারমিন আক্তার যুথি তার তার চাচীর ঘর থেকে নিজের ঘরে ফিরছিলেন। পথে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুদু মিয়া মোবাইল ফোনে শমারমিনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে দুদুর নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর দুদু মিয়াকে গ্রেফতার করা হলে শারমিনকে ভাঙ্গা গালাস দিয়ে আঘাত করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ভাঙ্গা গ্লাস উদ্ধার করে। এরপর ওই বছরের ৩০ এপ্রিল পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয়।

Share Button

     এ জাতীয় আরো খবর