April 13, 2026, 12:02 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রোনালদোর জোড়া গোলে রিয়ালের বড় জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজিকে হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকলো রিয়াল মাদ্রিদ। গতরাতের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-১ ব্যবধানের বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়েই খেলা চলছিলো। দুইদলই একাধিক সুযোগ নষ্ট করার পর প্রথম গোলের দেখা পায় পিএসজিই।
৩৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আদ্রি রাবিও। প্রথমার্ধের শেষ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোলকে দলকে সমতায় ফেরান রোনালদো।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য বেশ বেগ পোহাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো।
এর তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান ব্রাজিল তারকা মার্সেলো। তার গোলের সুবাদে ব্যবধান দাঁড়ায় ৩-১।
ইতিমধ্যেই কোপা দেল রে ও লা লিগার স্বপ্নভঙ্গের পর চ্যাম্পিয়ন্স লিগই এখন রিয়াল মাদ্রিদের ভরসার জায়গায়।
Share Button

     এ জাতীয় আরো খবর