March 24, 2026, 4:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবার হিমির সঙ্গে অপূর্ব যাত্রা শুরু

অনরাইন ডেস্কঃ

ঈদের আমেজ শেষ হলেও ছোট পর্দার তারকাদের অনেকেই এখনো শুটিং থেকে দূরেই রয়েছেন। তবে নাটকের মধ্যমণিরা কাজে ফিরতে শুরু করেছেন। এরইমধ্যে সোমবার থেকে অভিনেত্রীকে হিমিকে নিয়ে শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’। তৌফিকুল ইসলামের পরিচালনায় এ নাটকে প্রথমবারের মত হিমি এবং অপূর্ব জুটি বেধে অভিনয় করবেন।

তৌফিকুল ইসলাম বলেন, অপূর্ব ভাইয়ার সঙ্গে দুটি কাজ হচ্ছে আমার। একটি ‘ফিরে এসো সুরঞ্জনা’ এবং অন্যটি ‘কমলাকান্ত’। ‘ফিরে এসো সুরঞ্জনা’ রোমান্টিক গল্পের নাটক, এটাতে হিমি কাজ করছেন। আর ‘কমলাকান্ত’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রম্যব্যঙ্গ সংকলন, যেটা আমরা সবাই জানি।

জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকার গল্প নিয়ে নাটকটি। অপূর্ব ভাইয়াসহ এই পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তবে কাজ করতে গিয়ে তেমনটা মনে হচ্ছে না। সবাই অনেক বেশি সাপোর্টিভ। মনে হচ্ছে, অনেক বছর ধরে কাজ করছি। সবকিছু মিলিয়ে দর্শক ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর