April 17, 2026, 12:38 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

হার্ট অ্যাটাকে আক্রান্ত শিল্পী তপন চৌধুরী

ডিটেকটিভ বিনোদন ডেক্সঃ

mostbet

নন্দিত কণ্ঠশিল্পী তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন। বিষয়টি নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে জানিয়েছেন শিল্পী দিনাত জাহান মুন্নী। কানাডার মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন তিনি। এরপর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তপন চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছে।

তপন চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে দিনাত জাহান মুন্নী বলেন, “কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। গত ২৬ নভেম্বর পরীক্ষাÑনিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়।”

মুন্নী আরো জানান, তপন চৌধুরীকে এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। বর্তামানে তিনি বাসায় রয়েছেন। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

তপন চৌধুরী দীর্ঘদিন সপরিবারে কানাডায় বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। কিছুদিন আগে নিউইয়র্কের মঞ্চেও গান গেয়েছেন এ শিল্পী। তপন চৌধুরীর অসাধারণ সব গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেন।

তার গাওয়া ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আমি কি বেঁচে আছি’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’Ñসহ অনেক গান। অ্যালবাম ও সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি সমান জনপ্রিয়তা লাভ করেন।

ডি/ঠিকানা

Share Button

     এ জাতীয় আরো খবর