March 3, 2026, 6:42 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ধূসর বিকেল থেকে স্বচ্ছ ভোর: এক বিদায়ের অন্তরালে রাষ্ট্রের আয়না

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

বিনোদন ডেক্স:

টিভি নাটকের জনপ্রিয় মুখ আফরোজা হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার ভোর ৬টায় রাজধানীর কল্যাণপুরে নিজের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

শোক প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলব? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্তনা দিব গো? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসতেসি গো আপা।’

এদিকে, ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ুর ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে।

গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মরণব্যাধির কাছে হার মানতেই হলো এই অভিনেত্রীকে।

উল্লেখ্য, বয়স্ক শিক্ষাকে আনন্দময় করে তুলতে ইউনেস্কো ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় নাট্যজন মামুনুর রশীদ নির্মাণ করেছিলেন ‘আনন্দ পাঠ আসর’ নামের একটি ধারাবাহিক নাটক। এটিই ছিল আফরোজার প্রথম নাটক। এরপর তিনি মামুনুর রশীদেরই ‘ঠ্যাটারু’ নাটকে অভিনয় করেন। পরে জাহিদ হাসান, মাহফুজ আহমেদসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন তিনি।

এছাড়াও অনন্য মামুনের ‘আবার বসন্তে’ সিনেমাতেও কাজ করেন আফরোজা হোসেন।

Share Button

     এ জাতীয় আরো খবর