April 17, 2026, 9:23 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

চিংড়ি ভর্তা

লাইফস্টাইল ডেস্ক:

mostbet

এই শীতে দুপুরে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ির ভর্তা হলে খাওয়া বেশ জমে যাবে। রেসিপিও সহজ। জেনে নিন ঝাল ঝাল চিংড়ি ভর্তার রেসিপি।

চিংড়ি মাছ: ৫০০ গ্রাম,  পেঁয়াজ কুচি: দুইটি,  কাঁচা মরিচ কুচি চারটি, রসুন কুচি পাঁচ কোয়া, আদা কুচি দুই চা চামচ, ধনিয়া গুঁড়া এক চা চামচ

উপকরণ: জিরা গুঁড়া এক চামচ,  আস্ত জিরা এক টেবিল চামচ, শুকনা মরিচ দুইটি,  হলুদ গুঁড়া এক চা চামচ,  মরিচের গুঁড়া এক চা চামচ, লেবুর রস এক টেবিল চামচ, পুদিনা পাতা দুই টেবিল চামচ,  ধনিয়া পাতা আধা কাপ, সরিষার তেল পাঁচ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি এক চিমটি।

প্রণালী: ণালী: প্রথমে মিক্সারে চিংড়ি মাছ, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন একসঙ্গে মিহি করে বেটে নিন। শিল পাটাতে বাটতে পারলে আরো ভালো। এবার কড়াইতে সরিষার তেল গরম হতে দিন। ফোড়ন হিসেবে তেলের মধ্যে আস্ত জিরা এবং শুকনো মরিচ দিন।  এবার ঐ চিংড়ি বাটার মিশ্রণ ঢেলে নাড়তে থাকুন। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিন হলুদ, জিরা, ধনিয়া এবং শুকনা মরিচের গুঁড়া। খেয়াল রাখবেন আঁচ যেন খুব জোরে না থাকে। ভালো করে কষিয়ে নিয়ে এ বার দিয়ে দিন লবণ এবং চিনি।  কষতে কষতে মাছ থেকে তেল ছেড়ে এলে উপর থেকে ছড়িয়ে দিন ধনে এবং পুদিনা পাতা।  চুলা বন্ধ করে কড়াইতে ছড়িয়ে দিন লেবুর রস। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির ভর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর