December 5, 2025, 8:33 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

মনোনয়ন না পেয়েও ভোটের মাঠ গরম করবেন মাহি

আওয়ামী লীগের পক্ষ থেকে উপনির্বাচনে মনোনয়ন চেয়েও পেলেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে মনোনয়ন চেয়েছেন এই নায়িকা।

এদিকে, মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মাহি। তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাকে অনেক অনেক শুভ কামনা। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে।ঢাকাই ছবির এই নায়িকা বলেন, প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। জিয়াউর রহমান ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব।নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশ্যা রেখে মাহি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারো নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন।

এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, সবাই চলেন আমরা একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি। প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই।

Share Button

     এ জাতীয় আরো খবর