March 20, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 এম আর তাওহীদ প্রতিনিধিঃ
নগরীর ব্যস্ততম শহরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাকজমকপূর্ণভাবে বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার চট্টগ্রামের কর্ণেল হাট স্পাের্টস একাডেমি মিলনায়তনে বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম মহানগরের সভাপতি সাংবাদিক এম. আর তাওহীদের সঞ্চালনায় এবং বাংলাদেশ প্রেস ক্লাব চট্টগ্রাম বিভাগের সভাপতি মােঃ শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল এর সভাপতিত্বে অনুষ্ঠান টি সম্পন্ন হয়েছে।
আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুর জাহান রুবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাট্টলী ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব, বান্দরবান জেলা শাখার সভাপতি মােঃ সাইফুল ইসলাম। বক্তব্য পেশ করেন, আমরা কাট্টলী বাসী সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী
। আরও বক্তব্য পেশ করেন, শহীদ ইসলাম চৌধুরী ও কুতুব উদ্দিন চৌধুরী। এদিকে বাংলাদেশ প্রেস ক্লাবের চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য পেশ করেন, সাংবাদিক কফিল উদ্দিন, মােহাম্মদ কামাল উদ্দিন, মােহাম্মদ মনিরুল ইসলাম, দৈনিক প্রথম বেলার সহ সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বীথি মােস্তফা, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার স্টাফ রিপাের্টার ও বাংলাদেশ প্রেস ক্লাব কক্সবাজারের টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নূরুল আলম মুজাহিদ, বাংলাদেশ প্রেস ক্লাব কক্সবাজারের মহেশখালী উপজেলা শাখার সভাপতি মােহাম্মদ বেলাল হােছাইন, মােহাম্মদ বশির আহমেদ, হাজেরা বিবি লাকী, নূর জাহান আক্তার নূরা, সুজন দত্ত, প্রমূখ। অপরদিকে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মােনাজাত করা, হয়। মােনাজাত পরিচালনা করেন, চট্টগ্রামের কাট্টলী জাকেরুল উলুম সিনিয়র ডিগ্রী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাফর আহমেদ। পরে উপস্থিতির মাঝে মানসম্মত ও বৈচিত্রপূর্ণ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর