April 13, 2026, 4:04 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সিটির জয় ডি ব্রুইনে-আগুয়েরোর গোলে

সিটির জয় ডি ব্রুইনে-আগুয়েরোর গোলে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

ফের্নান্দিনিয়ো, কেভিন ডি ব্রুইনে ও সের্হিও আগুয়েরোর গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে সহজেই হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ৩-০ গোলের এই জয়ের পর ২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পেপ গুয়ার্দিওলার দল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে তারা।

১৯তম মিনিটে ডি ব্রুইনের থ্রু বল লক্ষ্যে পৌঁছে দিয়ে সিটিকে এগিয়ে নেন ফের্নান্দিনিয়ো। দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে প্রতিআক্রমণ থেকে রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইনে।

৮৯তম মিনিটে চলতি লিগে ২২তম জয় নিশ্চিত করে নেয় সিটি। ইংলিশ মিডফিল্ডার স্টার্লিংয়ের বুদ্ধিদ্বীপ্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ডান দিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোর নেওয়া শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

বুধবার রাতের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-০ গোলে হারা ইউনাইটেডের পয়েন্ট ৫৩।

স্ট্যামফোর্ড ব্রিজে এএফসি বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারা চেলসি ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিভারপুলের পেছনে থেকে চতুর্থ স্থানে রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর