April 12, 2026, 9:24 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

‘মেসি বার্সার সাফল্যের চাবিকাঠি’

‘মেসি বার্সার সাফল্যের চাবিকাঠি’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সফল পথচলায় লিওনেল মেসিই মূল চাবিকাঠি বলে জানিয়েছেন জেরার্দ পিকে।

সোমবার কাতালান ক্লাবটির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত নতুন চুক্তি করা পিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

১৪ মৌসুমে বার্সেলোনার হয়ে মোট ২৯টি শিরোপা জিতেছেন মেসি। চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। পিকের মতে, কাম্প নউয়ের ক্লাবটির ওই সব সাফল্যের কা-ারি মেসি।

“বার্সেলোনার সেরা প্রজন্মের চাবিকাঠি মেসি। আমরা শুধু তাকে অনুসরণ করি। যদি আমাদের এসব শিরোপা জয়ে খুব গুরুত্বপূর্ণ কেউ থাকে তাহলে সেটা মেসি।”

“আমরা তাকে সাহায্য করার চেষ্টা করি। কারণ শিরোপা জেতার জন্য তার একটা দল দরকার।”

লা লিগায় ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা বার্সেলোনা আগামি বৃহস্পতিবার ঘরের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ভালেন্সিয়ার বিপক্ষে খেলবে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর