January 23, 2026, 8:19 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

হারানো অধ্যায়ে অপর্ণা

হারানো অধ্যায়ে অপর্ণা

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের ছোটগল্প ‘হারানো বলয়’ অবলম্বনে বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত এই নাটকের নাম ‘হারানো অধ্যায়’। নাট্যরূপ দিয়েছেন রাব্বী আহমেদ। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সম্পর্কের সংকট, প্রাক্তন প্রেমের টানাপড়েন, বিশ্ববিদ্যালয় জীবনের বিচিত্র অনুষঙ্গ, স্মৃতিময়তা ও যাপিত জীবনের বিচিত্র দিক ফুটে উঠেছে নাটকে। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও আদনান ফারুক হিল্লোল। গল্পে দেখা যাবে, বহু বছর পর বিশ্ববিদ্যালয় জীবনের প্রেমিকার সঙ্গে দেখা হয় আলম নামের এক তরুণের।

বিভিন্ন কারণে সে সম্পর্ক পূর্ণতা পায় না। অন্যদিকে অনেক বছর পর প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার পর দুজনের মাঝেই বিভিন্ন দ্বন্দ্ব কাজ করে। একসময় অভাব-দারিদ্র্য এসে ঘিরে ধরে দুজনকেই। দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে এগিয়ে যাওয়া একটি সম্পর্কের নানা সংকট নিয়ে এই নাটকের প্রেক্ষাপট। বাংলাদেশ টেলিভিশনে আগামি বুধবার নাটকটি প্রচার হবে। এদিকে অপর্ণা বর্তমানে বেশ কিছু ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এস এ টিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘মন ছুঁয়েছে মন’ শির্ষক ধারাবাহিকটি। এটি পরিচালনা করেছেন মানিক মানবিক। ধারাবাহিকটি এরইমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া আনিসুল হক মিলনের সঙ্গে ‘আকাশে মেঘ নেই’ শিরোনামের নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এটি পরিচালনা করছেন রাশেদ রাহা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও এই অভিনেত্রী সুনাম অর্জন করেন। তিনি সর্বশেষ ‘ভুবন মাঝি’ শীর্ষক একটি চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে অপর্ণা ওপার বাংলার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধেন। খুব শিগগির এই অভিনেত্রী নতুন একটি চলচ্চিত্রে চুক্তি হবেন বলে জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর