January 19, 2026, 2:28 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

‘পদ্মাবতী’র মুক্তি পিছিয়ে যেতে পারে

‘পদ্মাবতী’র মুক্তি  পিছিয়ে যেতে পারে

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘পদ্মাবতী’ ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। ফলে ১লা ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। সম্প্রতি ছাড়পত্র পাওয়ার আবেদনপত্র অসম্পূর্ণ থাকায় নির্মাতাদের কাছে ‘পদ্মাবতী’ ছবিটি ফেরত পাঠিয়েছে সেন্সর বোর্ড। বোর্ডের এক আধিকারিক বলেছেন, গত সপ্তাহে ছাড়পত্রের আবেদন জানান ‘পদ্মাবতী’র নির্মাতারা। আমরা সব নথি খতিয়ে দেখেছি। নির্মাতাদের জানিয়ে দেয়া হয়েছে, তাদের আবেদন অসম্পূর্ণ।

তাদের ত্রুটি সংশোধন করে ফের আবেদন জানাতে হবে। এরপর আবার আমরা সেটি খতিয়ে দেখব। ‘পদ্মাবতী’র প্রযোজক সংস্থার সিওও অজিত আন্ধারে অবশ্য বলেছেন, সিবিএফসি ছাড়পত্রের আবেদনে ত্রুটি থাকার কথা জানিয়েছে। তবে সামান্য প্রযুক্তিগত সমস্যা আছে। সেন্সর বোর্ডের কর্তারা ছবিটি দেখতে চাইলে কোনো বাধা আসবে না। রাজনৈতিক চাপে ছবির মুক্তি আগামি বছরের ১২ই জানুয়ারি পযন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে বলে যে খবর রটেছে, সেটাও অস্বীকার করেছেন আন্ধারে। এদিকে ‘পদ্মাবতী’র বেশ কয়েকটি দৃশ্য আপত্তিকর বলে অভিযোগ জানিয়ে তা ছেটে ফেলার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেছেন আইনজীবী এম এল শর্মা। ছবিতে রানি পদ্মাবতীর চরিত্র হনন করার মতো বেশ কিছু দৃশ্য রয়েছে বলে অভিযোগ জানিয়ে ছবিটি মুক্তি পাওয়ার আগে সেগুলি বাদ দেয়ার দাবি করা হয়েছে। ছবিটির নির্মাণের পিছনে যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন তিনি। উল্লেখ্য, ‘পদ্মাবতী’ ছবিটির সেটে দুবার হামলা করা হয়েছে। একবার জয়পুরে, আরেকবার কোলাপুরে। চলতি বছরের শুরুতে জয়পুরে শুটিংয়ের সময় পরিচালক সঞ্জয় লীলা বনশালির ওপর হামলা চালায় কার্নি সেনার সদস্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর