January 19, 2026, 1:37 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

মুগ্ধতা ছড়াতে চান ঊর্মিলা

মুগ্ধতা ছড়াতে চান ঊর্মিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

 

 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। একাধিক ধারাবাহিক ও খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র দিয়ে দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এই গ্ল্যামারকন্যা। নির্মাতাদের কাছেও আস্থানির্ভর শিল্পী হয়ে উঠেছেন তিনি। প্রেম-ভালোবাসার চরিত্রের বাইরে সাংবাদিক, মা, নেতিবাচকসহ বিভিন্ন চরিত্রে তাকে দেখা গেছে। অভিনয়ে মুগ্ধতা ছড়াতে চান বলে এই অভিনেত্রীর ভাষ্য।

এ সম্পর্কে তিনি বলেন, আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। প্রচার চলতি ‘সোনার শিকল’ ধারাবাহিকে অপরাধচক্রের একজন সদস্যের ভূমিকায় আমাকে দেখা যাচ্ছে। এদিকে নতুন একটি ধারাবাহিকে গোয়েন্দাগিরির চরিত্রে অভিনয় করছি। গতানুগতিক চরিত্র দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয়া যায় না বলে আমি মনে করি। এদিকে খুব শিগগির উর্মিলা অভিনীত ‘সর্ম্পক’ শীর্ষক একটি ধারাবাহিক প্রচারে আসবে। এটি নির্মাণ করেছেন মুসফিক কল্লোল। এই ধারাবাহিকে ঊর্মিলাকে একজন অনাথ মেয়ের চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। এই ধারাবাহিকে উর্মিলার সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের তরুণ অভিনেতা জোভান। এ অভিনেত্রীর হাতে রয়েছে জুয়েল মাহমুদের ‘দি পাবলিক’, এজাজ মুন্নার ‘বউ বিবি বেগম’, সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’ ও ‘প্রেমনগর’ এবং শাহজাদা মামুনের ‘শুকনো পাতার নূপূর’ নাটকগুলো। ধরাবাহিকের বাইরে চলতি মাসে বেশকিছু খ- নাটকের কাজ করবেন ঊর্মিলা। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রের জন্যও নিজেকে প্রস্তুত করছেন বলে ঊর্মিলা জানিয়েছেন।  ভালো গল্প এবং ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর