January 19, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

৮২ বছর বয়সে শ্যামার বিদায়

৮২ বছর বয়সে শ্যামার বিদায়

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শ্যামা আর নেই। গত মঙ্গলবার সকালে তিনি মারা যান। বিকেলে মুম্বাইয়ের মেরিন লাইনে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। শ্যামার আসল নাম খুরশীদ আখতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।  এই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডের তারকারা বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করেছেন। শ্যামা প্রথম অভিনয় করেন ‘জিনাত’ (১৯৪৫) ছবিতে। আর তাঁর শেষ ছবি কিশোর কুমারের সঙ্গে ‘পায়েল কি ঝংকার’ (১৯৮০)। ৪০ বছরের অভিনয়জীবনে শ্যামা ১৭৫টি ছবিতে অভিনয় করেছেন। তরুণ বয়সে শ্যামা সবচেয়ে বেশি কাজ করেছেন ভারতীয় কৌতুক অভিনেতা জনি ওয়াকারের সঙ্গে। ১৯৫৭ সালে ‘শারদা’ ছবিতে অভিনয়ের জন্য এই নায়িকা ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পান।

এই নায়িকার সহশিল্পী ও বন্ধু জনি ওয়াকারের ছেলে নাসির খান বলেন, ‘শ্যামা আন্টির চলে যাওয়ার খবরটি সত্যিই দুঃখজনক। তিনি আমার বাবার সঙ্গে অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বেশির ভাগ ছবিতেই তাঁরা নায়ক-নায়িকার চরিত্রে ছিলেন। এমনকি বাবার নামে তৈরি ‘‘জনি ওয়াকার’’ ছবিতেও শ্যামা আন্টি তাঁর বিপরীতে কাজ করেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ শ্যামা অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য ছবি ‘ছু মন্তর’, ‘শারদা’, ‘আর পার’, ‘খোটে পয়সা’, ‘খেল খেল মে’, ‘শাদি কে বাদ’, ‘হানিমুন’, ‘বেটি’, ‘আগ’, ‘দিল দিয়া দরদ দিয়া’ প্রভৃতি। হিন্দুস্তান টাইমস

Share Button

     এ জাতীয় আরো খবর