December 5, 2025, 8:01 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

সুপ্ত আগুন’ সিনেমায় সানাই

‘সুপ্ত আগুন’ সিনেমায় সানাই

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের নবাগত নায়িকা সানাই অল্প কয়েকদিন পরই মোস্তাফিজুর রহমান বাবুর ‘প্রতিশোধ’ ছবিতে কাজ শুরু করবেন। এ ছবির পর ‘প্রতীক্ষা’ নামেও একটি ছবিতে কাজ শুরু করবেন তিনি। দু’টি ছবিতে সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করবেন সানাই। তবে এ ছবিগুলোর কাজ শুরু হওয়ার আগে সমপ্রতি আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। নতুন এ ছবির নাম ‘সুপ্ত আগুন’। নতুন ছবি প্রসঙ্গে সানাই বলেন, নতুন এ ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন ঘরানার ছবি হতে যাচ্ছে।

নতুন ছবি ‘সুপ্ত আগুন’-এর ট্যাগলাইন হচ্ছে ‘দ্য হিডেন ফায়ার’। এ ছবিটি পরিচালনা করবেন বাবু সিদ্দিকী। প্রযোজনা করছেন মাসুদ করিম। আশা করি, ছবির কাজ ভালোভাবে শেষ করতে পারব। ‘সুপ্ত আগুন’-এর চিত্রনাট্য লিখছেন আহমেদ ইউসুফ সাবের। ছবিতে ১টি আইটেম গানসহ মোট ৪টি গান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা। ছবির পরিচালক বাবু সিদ্দিকী প্রথমবার বড় পর্দার ছবি পরিচালনা করতে যাচ্ছেন। এর আগে ছোট পর্দার বেশকিছু নাটক পরিচালনা করেছেন তিনি। সানাই আরো বলেন, অ্যাকশন ঘরানার গল্প নিয়েই ছবিটি নির্মিত হতে যাচ্ছে। আমার বিপরীতে কে থাকছেন তা এখনো ঠিক হয়নি। তবে পরিচালক জানিয়েছেন বেশ কয়েকজন গুণী শিল্পী এ ছবিতে কাজ করবেন। আর গল্পটিও আমার আগের ছবির থেকে ভিন্ন। একটা ছবির সঙ্গে দর্শক আরেকটা ছবির কাহিনীর কোনো মিল পাবেন না। প্রতিটি ছবিতে আমি দর্শকদের সামনে নতুন চরিত্র নিয়েই হাজির হতে চাই। নতুন একজন অভিনেত্রী হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি।

Share Button

     এ জাতীয় আরো খবর