December 5, 2025, 3:22 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

পুত্রের মা শ্রাবণ্য তৌহিদা

পুত্রের মা শ্রাবণ্য তৌহিদা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছেলের মা হয়েছেন জনপ্রিয় মডেল-উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। এ নিয়ে তার খুশির সীমা নেই।  প্রথমবারের মতো সন্তানের মা হওয়া নিয়ে ভীষণ আনন্দিত শ্রাবণ্য। গত ৮ই নভেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার সুবাঙ জয়া মেডিক্যাল সেন্টারে নবজাতকের জন্ম হয়েছে। তার নাম রাখা হয়েছে সারহান আবিয়ান খান শুদ্ধ। ছেলে সন্তানের মা হওয়ার পর শ্রাবণ্য ফেসবুকে ‘কুয়াশায় রৌদ্দুর’ শিরোনামে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, অনুভব করছি নতুন প্রাণ।

গাছে গাছে নতুন পাতার আগমনে আনমনা হয়ে ভাবছি, ২০১৭ সাল আমার জন্য অনেক আবেগের। এই সালে এসেই বুঝতে পারলাম আমার রৌদ্রছায়ার খেলায় নতুন এক প্রাণের উৎস। সে একান্তই আমার। গত জুলাই থেকে ইউনিভার্সিটি অব মালেতে ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে এক বছরের ফেলোশিপ করতে গেছেন শ্রাবণ্য। পড়াশোনার পাঠ চুকিয়ে ছেলেকে নিয়ে ঢাকায় ফিরবেন তিনি। পেশাদার চিকিৎসক হিসেবেও সুনাম আছে তার। শোবিজ ও পেশাদার চিকিৎসক দুই কাজই সমানতালে সামনে চলেছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর