January 23, 2026, 7:44 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

আবার অভিনয়ে নিয়মিত সুইটি

আবার অভিনয়ে নিয়মিত সুইটি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

জনপ্রিয় অভিনেত্রী সুইটি মাঝে কিছু দিন অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন। ভালো গল্প ও চরিত্র পেলে ধারাবাহিক ও খ- নাটকে কাজ করার ইচ্ছে পোষণ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এই অভিনেত্রী এখন দুটি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান। সুইটি অভিনীত ‘হাউসওয়াইফ’ শীর্ষক একটি ধারাবাহিক বাংলাভিশনে প্রচার হচ্ছে। এ ছাড়া শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভির জন্য ‘ব-তে বন্ধু’ শীর্ষক আরো একটি ধারাবাহিকের কাজ করছেন তিনি।

এটি সামাজিক সচেতনতামূলক একটি নাটক বলে জানান সুইটি। ধারাবাহিকটি পরিচালনা করছেন যুবরাজ খান। এদিকে খুব শিগগির সুইটি আরো একটি ধারাবাহিকের কাজ শুরু করবেন বলে জানান। অভিনয়ের বাইরে এই অভিনেত্রী বর্তমানে অভিনয় শিল্পী সংঘের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। অভিনয় শিল্পী সংঘের কার্যক্রম কেমন চলছে? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, সম্প্রতি আমরা শিল্পীদের পরিচয়পত্র দিয়েছি। এ ছাড়া শিল্পীদের জন্য একটি ফাউন্ডেশন করছি। শিল্পীদের জন্য একটি নীতিমালাও তৈরি করেছি। সময়ানুযায়ী প্রত্যেক শিল্পী যেন শুটিং স্পটে উপস্থিত থাকেন। আমাদের এই সংগঠনটি শিল্পীদের স্বার্থে কাজ করছে। আগামীতেও শিল্পীদের জন্য কাজ করবে অভিনয় শিল্পী সংঘ।

Share Button

     এ জাতীয় আরো খবর